জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় সদস্যদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি।।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর)দুপুর ১২টার দিকে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সাগর।
আয়োজনে ছিল রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, নাজিরপুর,
সহযোগিতায় ছিলেন রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি ও রামপুর কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন— কৃষির টেকসই উন্নয়নে বীজ বিতরণের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। 
পরে প্রায় ৫ হাজার সদস্যের মাঝে শীতকালীন সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

1

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

2

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

3

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

4

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

5

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

6

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

7

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

8

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

9

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

10

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

11

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

12

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

13

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

14

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

15

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

17

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

18

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

19

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

20