জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নাজমুল হুদা

 ‘শিক্ষকতা একটি মহান পেশা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। 

অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম (ভা:), সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমূখ। 

এ সভায় শিক্ষকরা তাদের পেশাগত দাবি-দাওয়ার বিষয়েও বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি ও স্কুলের পরিকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবির প্রতি সরকারের নজর আকর্ষণ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির পথপ্রদর্শক। সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধ গঠন এবং উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর শিক্ষকরা। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মধ্য দিয়েই আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

1

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

2

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

3

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

4

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

5

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

6

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

7

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

8

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

9

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

10

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

11

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

12

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

13

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

14

আমার নির্মাণে আমি

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

16

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

17

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

18

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

19

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

20