জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ওমর সানী কি সত্যিই আম বিক্রি করছেন

শুক্রবার সন্ধ্যায় কথা হচ্ছিল নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীর সঙ্গে। জানালেন, মানিকগঞ্জে আছেন। নিজের রেস্টুরেন্টে সময় দিচ্ছেন। তবে বিকেলে থেকে একটা বিষয় নিয়ে তিনি ভীষণ বিরক্ত। সে প্রসঙ্গ মনে করে সানী বললেন, কে বা কারা তাঁকে আম ব্যবসায়ী বানিয়ে দিয়েছেন। অথচ তিনি নাকি আমের ব্যবসা করছেন না। এ নিয়ে ফোনের ওপার একনাগাড়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে গেলেন।

একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় নায়ক ওমর সানী এখন অভিনয়ে অনিয়মিত। হঠাৎ হঠাৎ তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের খবরে পাওয়া যায়। তবে এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। রেস্টুরেন্ট 
ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। শুরুতে ঢাকা শহরে রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখন ঢাকার বাইরে নিয়ে গেছেন এই ব্যবসা। দিন দিন ওমর সানীর সেই রেস্টুরেন্টে বিক্রি বাড়ছে। এটা উপভোগ করছেন নব্বই দশকের এই তারকা। এর মধ্যে খবর চাউর হয়, আমের ব্যবসা করছেন।
শুক্রবার কথা প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘আমার এক আত্মীয় আমের ব্যবসা করছেন। আমি তাঁকে সহযোগিতা করছি। সহযোগিতা করতেই আমি ওদের পেজ শেয়ার করেছি। তবে ভবিষ্যতে আমের ব্যবসা মন চাইলে করতেও পারি। আমি মনে করি, ব্যবসা করা দোষের কিছু নয়। সৎভাবে যেটাই করব, সেটাই 

আনন্দের, কোনো চুরি তো করছি না।’  

ওমর সানীর আত্মীয়দের একটি ফেসবুক পেজ রয়েছে। সেই পেজের ভিডিও শেয়ার করেছেন ওমর সানী লিখেছেন, ‘কাঁচা আম, পাকা আম—সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি, চাঁপাইনবাগঞ্জ আমাদের জেলা, রাজশাহীও আমাদের জেলা। যাঁরা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তাঁরা আমাদের অনলাইন পেজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিনমুক্ত আম সরাসরি আপনার বাগানে পৌঁছে যাবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

1

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

2

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

3

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

4

নওগাঁয় শীতের আগমনী বার্তা

5

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

6

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

7

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

8

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

9

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

10

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

11

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

12

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

13

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

14

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

15

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

16

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

17

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

18

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

19

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

20