জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

এস আলম কর্তৃক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণের দাবিতে পাঁচবিবিতে মানববন্ধন

মোঃ গোলাম কবীর।।
জয়পুরহাটের পাঁচবিবিতে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় পাঁচবিবি তিনমাথা চত্বরে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর জেলা সহ সভাপতি হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, আব্দুল মাবুদ, মোশাররফ হোসেন, চাকরি প্রত্যাশি শাহজাহান, শামীম সরদারসহ অনেকেই।

মানববন্ধনে শত শত গ্রাহক, চাকরি প্রত্যাশী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ অন্যায্যভাবে বহিরাগত কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, যার ফলে স্থানীয় শিক্ষিত তরুণরা বঞ্চিত হচ্ছে। তারা বলেন, স্থানীয়দের সুযোগ না দিয়ে বাইরের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে—যা স্পষ্ট বৈষম্যের শামিল।

বক্তারা আরও জানান, পাঁচবিবি উপজেলায় দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণরা বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। অথচ এস আলম কর্তৃপক্ষ স্থানীয়দের যোগ্যতা ও দক্ষতা উপেক্ষা করে নিজেদের পছন্দের লোকদের পদে বসাচ্ছে।

বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের নেতৃবৃন্দ জানান, স্থানীয় বেকার তরুণদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

তাদের দাবীসমূহ ২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। 

অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে। 

এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ  কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। 

 যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে  হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে এস আলম গ্রুপের কর্মকর্তাদের অপসারণ ও স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

1

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

2

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

3

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

4

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

5

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

6

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

7

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

8

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

9

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

10

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

11

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

12

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

13

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

14

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

15

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

16

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

17

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

18

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

19

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

20