জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ


নাসির মাহমুদ


নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে প্রায় ১০ কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির এসএসসি পরীক্ষার্থীরা।

বুধবার সকালে উপজেলার হাজিরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং পূর্বের ন্যায় নিজ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানায়। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থী নুর করিম, আব্দুল্লাহ জাহিদসহ কয়েকজন শিক্ষার্থী জানান, বিগত কয়েক বছর ধরে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত কেন্দ্র তালিকায় তাদের পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও জানান, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অনেক পরীক্ষার্থীকে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হবে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে পূর্বের পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, “হঠাৎ করে বোর্ডের এমন সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে এটি বোর্ডের সিদ্ধান্ত হওয়ায় আমাদের করার তেমন কিছু নেই।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক। বিষয়টি বাস্তবতার আলোকে পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।”

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর সমাধানের চেষ্টা করা হবে।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

1

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

2

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

3

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

4

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

5

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

6

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

7

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

8

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

9

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

10

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

11

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

12

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

13

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

14

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

15

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

16

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

17

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

18

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

19

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

20