জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

মোঃ রাতুল হাসান লিমন

আগের মতো পাতানো কোনো নির্বাচন এবার হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচার ও স্বচ্ছতায় বিশ্বাস করে এবং প্রতিটি প্রার্থী কমিশনের কাছ থেকে ইনসাফ পাবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “যেসব আবেদন আসছে, সেগুলো সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। কোনো পক্ষের জন্য আলাদা সুবিধা থাকবে না। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।”
এদিকে আপিল কার্যক্রমকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৮টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল আবেদন গ্রহণের কার্যক্রম চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
এরপর আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এর আগে গত তিন দিনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

1

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

2

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

3

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

4

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

5

কালকিনিতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্র নিহ

6

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

7

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

8

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

9

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

10

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

11

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

12

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

13

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

14

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

16

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

17

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

18

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

19

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

20