জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজী হাবিব 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপি'র হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম এবং স্বতন্ত্র এস এম মুজিবর রহমান।

সাতক্ষীরা-২ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপি'র মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান ও শেখ মাতলুব হোসেন লিয়ন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা-৩ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, বিএনপি'র কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র এমএ আসাফউদ্দৌলা খান, মোঃ শহিদুল আলম, আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী।

সাতক্ষীরা-৪ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, বিএনপি'র মোঃ মনিরুজ্জামান, জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র মোঃ আব্দুল ওয়াহেদ।

এদিকে, ৪ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩৩ জন প্রার্থী। ৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন- বিকাল ৫ টা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র জমা নিয়েছি। এ পর্যন্ত ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে্।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

1

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

2

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

3

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

4

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

5

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

6

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

7

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

8

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

9

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

10

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

11

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

12

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

13

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

14

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

15

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

16

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

17

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

18

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

19

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

20