জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা প্রেসক্লাব সেনবাগের গঠনতন্ত্র অনুমোদন

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন উপজেলা প্রেসক্লাব সেনবাগ-এর গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার। সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. সামছুল হক।

সভায় ৩০ ধারা ও অসংখ্য উপধারা সম্বলিত গঠনতন্ত্র সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করেন গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন। পরবর্তীতে সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আলো গঠনতন্ত্র পাঠ করেন।

গঠনতন্ত্র পর্যালোচনা ও আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মোহাম্মদ হারুন, সহ-সাধারণ সম্পাদক মো. মনোয়ারুল হক ও মো. আমির হোসেন লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জহিরুল ইসলামসহ আরও অনেকে। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান হারুন, সমাজকল্যাণ সম্পাদক মো. আবদুল মোতালেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুল খালেক ভূঁইয়া প্রমুখ।

আলোচনা শেষে সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। বক্তারা সময়োপযোগী, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় প্রণীত এ গঠনতন্ত্রের জন্য উপকমিটির সদস্য ও সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

1

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

2

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

3

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

4

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

5

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

6

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

7

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

8

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

9

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

10

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

12

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

13

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

14

বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

15

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

16

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

17

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

18

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

19

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

20