জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে অনেক উন্নয়ন কাজ

 মোঃ আবু বক্কর সিদ্দিক  

পার্বত্য জেলা বান্দরবানের লামায় সবচেয়ে বৃহৎ ও জনবহুল উপজেলা বলে চিনেন জেলায়। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় এ উপজেলায় অনেক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারছেনা। এর মধ্যে ইজারার প্রাপ্ত অর্থ বকেয়া থাকায় আরো দূর অবস্থার মধ্যে পড়েছে পরিষদটি। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গত ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৭টি টোল পয়েন্ট ও ৪টি হাট-বাজার ইজারা দেয়। ইজারার প্রাপ্ত রাজস্বের অর্থ থেকে সরকারী বিধি মোতাবেক লামা উপজেলা পরিষদ পায় ৬১ লাখ ৩১ হাজার ০৮ শত ৮০ টাকা। অর্থ সংকটে থাকা লামা উপজেলা পরিষদের পক্ষে থেকে অফিসিয়াল নিয়মে বকেয়া টাকা দিয়ে দেওয়ার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে বার বার অবগত করে চিঠি দেওয়া সত্বেও টাকা দিচ্ছেনা বলে জানান লামা উপজেলা পরিষদের দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।তিনি এই বিষয়ে গত ১৯ জানুয়ারী সাংবাদিকদের জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গত ২০২৪-২৫ অর্থবছরে লামা উপজেলার উল্লেখিত: হাট-বাজার ও টোল পয়েন্ট ইজারাকৃত অর্থ হইতে লামা উপজেলা পরিষদে প্রাপ্য রাজস্বের অংশ সম্পূর্ণরুপে প্রেরণ করা হয় নাই। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গত ২০২৪-২৫ অর্থ বছরে লামা উপজেলায় ৭টি টোল পয়েন্ট ও ৪টি হাট-বাজার ইজারা দেয়। ইজারার প্রাপ্ত অর্থ থেকে সরকারী বিধি মোতাবেক লামা উপজেলা পরিষদ পায় ৬১লাখ ৩১হাজার ৮শত ৮০ টাকা।

আমাদের প্রাপ্ত রাজস্ব থেকে জেলা পরিষদ গত লামা উপজেলা পরিষদের নামের ইস্যুকৃত চেক নং- ১০০ ৭২৭৫৬৩৪ মূলে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ২৪লাখ ৩৭হাজার ৬শত ৫০টাকা প্রেরণ করে। উপজেলা পরিষদ এখনো পাওনা রয়েছে ৩৬লাখ ৯৪হাজার ২শত ৩০টাকা। লামায় যে সব টোল পয়েন্ট ইজারা দেওয়া হয়, আজিজনগর-গজালিয়া রাস্তার মাথা সড়ক (বান্দরবান সীমানা) সীমানা)- ৪০১,০০০/-, ফাঁসিয়াখালী রাজাপাড়া রাঙা সড়ক (বান্দরবান ইয়াংছা খালের মুখ নদীপথ (বান্দরবান সীমানা)- ১,২১,০০০/-, ফাঁসিয়াখালী রাজাপাড়া রাঙা সড়ক (বান্দরবান ইয়াংছা খালের মুখ নদীপথ (বান্দরবান সীমানা)-১,২১,০০০/-আলীকদম- ফাঁসিয়াখালী সড়কে কুমারী কভার সংলগ্ন সড়ক পথ (বান্দরবান সীমানা) ৪৬,২৪,০০০/-, ১২,২০,০০০/-, ৫৭,৭৩,৬৮০/-, ফাইতং এলাকাধীন বানিয়ারছড়া সংলগ্ন সড়ক পথ ও সোনাছড়ি গস নদী পা (বান্দরাম সীমানা সরই ইউনিয়নস্থ হাছনাভিটা কর্ণবিট অফিস সংলগ্ন সড়ক পথ (বান্দরবান সীমানা)-৬০,০০,০০০/-, সরই ইউনিয়নস্থ পূর্বচাম্বি মুসলিম বাজার সংলগ্ন সড়ক ও নদীপথ (বান্দরবান) ১৭,৮০,০০০/-, ১,১০,০০০/- মোট= ১,৪২,৫৬,০০০/-এবং ইজরাকৃত হাট-বাজার এর নামঃ লামা বাজার, গজালিয়া বাজার, চাম্বি মফিজ বাজার, ডলুছড়ি বাজার, মোট ইজারাকৃত অর্থ ১৮,৪০,০০০/-। এ বিষয়ে লামায় ইউএনও মো. মঈন উদ্দিন আরও জানান, সরকারী বিধি মোতাবেক ইজারায় প্রাপ্ত অর্থের ১০০ টাকার ১০ টাকা পায় আঞ্চলিক পরিষদ, বাকি ৯০ টাকার মধ্যে জেলা পরিষদ পাবে ৫৫ টাকা আর উপজেলা পরিষদ পাবে ৪৫ টাকা। এ ছাড়া পৌরসভার মধ্যে হলে, ১০০ টাকার মধ্যে পৌরসভা পাবে ৪০ টাকা, বাজার ফান্ড পাবে ৪০ টাকা আর বাকি ২০ টাকা পাবে উপজেলা পরিষদ। অর্থ সংকটে থাকা লামা উপজেলা পরিষদের পক্ষে থেকে অফিসিয়াল নিয়মে বকেয়া টাকা দিয়ে দেওয়ার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে বার বার অবগত করা সত্বেও বান্দরবান জেলা পরিষদ টাকা দিচ্ছেনা। এ কারণে পরিষদ চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

1

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

2

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

3

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

4

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

5

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

6

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

7

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

8

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

9

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

10

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

11

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

12

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

13

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

14

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

15

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

16

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

17

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

18

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

19

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

20