লুৎফুর রহমান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত, তালিকায় নেই বাংলাদেশের নাম

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত।সম্প্রতি কুয়েত সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বিশাল এক সুযোগ চালু করল।কোন ধরনের ঝামেলা ছাড়াই মধ্যপ্রাচ্যের যে কোন দেশের নাগরিক আবেদন করেই পাবেন ই ভিসার সুযোগ। তবে হতাশার বিষয় হল সে তালিকায় শ্রীলঙ্কা, ভারত, নেপাল,ভূটানের মত দেশগুলোর  নাম থাকলেও নেই বাংলাদেশের নাম।


তাছাড়াও পর্যটক কিংবা পরিবার ই-ভিসার পোর্টালে বাংলাদেশসহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেনসহ আরও কয়েকটি দেশেরও নাম নেই। 

এর ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েত ভ্রমণের জন্য তাদের ওই দেশের দূতাবাস বা কনস্যুলেটে স্বশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে।

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই-ভিসার আবেদন করতে পারছেন না। অন্তবর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান চান  কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা।

অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশায় কর্মরতরাই আবেদন করতে পারবেন কুয়েতের ই-ভিসার জন্য। আর এই আবেদন প্রক্রিয়া এক থেকে তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ পাবেন তিন মাস। 

এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টাসহ ৫৩টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে।

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা জানান, অন্তবর্তীকালীন সরকারের প্রদান বাংলাদেশীদের এ সুযোগের আওতায় আনতে যাতে প্রদক্ষেপ গ্রহন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

1

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

2

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

3

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

4

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

5

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

6

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

7

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

8

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

9

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

10

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

11

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

12

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

13

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

14

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

15

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

16

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

17

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

18

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

19

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

20