জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে ছাদ বাগান করে সফল আলী আক্কাছ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ



রাজবাড়ীতে ছেলের কিনে দেওয়া মোবাইল ফোনে ইউটিউব দেখে ছাদ বাগান করে সফল হয়েছেন আলী আক্কাছ সরদার নামে (৭১) বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধা। নিজের পরিবারের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ফল বাজারে বিক্রি করছেন। দিচ্ছেন আত্মীয়-স্বজনদেরও। শুরু করেছেন বিভিন্ন ফলদ গাছের চারা উৎপাদন। অবসর সময় পার করতে এবং শারীরিকভাবে সুস্থ থাকতেই এই ছাদ বাগানে মনোনিবেশ করেছেন তিনি।

আলী আক্কাছের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ গ্রামের বরাট বাজার এলাকায়। কর্মজীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের লোকোমাস্টার (ট্রেন চালক) হিসেবে চাকরি করতেন। ২০১১ সালে তিনি অবসরে যান। চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক তিনি। মেয়েরা শ^শুর বাড়ি ও ছেলে চাকরি সুবাধে জেলার বাইরে থাকেন। এখন  তিনি স্ত্রীর সঙ্গেই বাড়িতে বসবাস করছেন।

আলী আক্কাছ বলেন, “আমি ২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছি। অবসরে যাওয়ার পর অলস সময় পার করছিলাম। তার পর মনে হলো এভাবে শুয়ে-বসে অলস সময় কাটালে শরীরটা খারাপ লাগবে। কোন একটা কাজের মধ্যে থাকা দরকার। এই কাজের মধ্যে থাকার জন্যই আমি ছাদ বাগান করতে অনুপ্রাণিত হই।”

তিনি বলেন, “অবসরের প্রথম দিকে আমি এই ছাদে লাউগাছ রোপন করি। আমার গাছে প্রচুর পরিমানে লাউ ধরে। তারপর আমার ছেলে আমাকে একটি মোবাইল ফোন দেয়। সেই মোবাইলের মধ্যে ইউটিউবে আমি বিভিন্ন ছাদ বাগান দেখি। দীর্ঘদিন আমি বিভিন্ন ছাদ বাগান সম্পর্কে ধারণা নেই। তারপর আমার ছাদে গাছ লাগানো শুরু করি।”

আলী আক্কাস বলেন, প্রথমে আমি ছাদে টবে করে দুইটি পেয়ারা গাছের চারা রোপণ করি। রোপণের এক বছরের মধ্যেই গাছে ফল আসে।  পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু। দেখতেও অনেক সুন্দর। তারপর থেকে আমি নিজেই চারা উৎপাদন করে ছাদে রোপণ করতে শুরু করি। সেখান থেকেই আমার বড় আকারের ছাদ বাগান করা শুরু। আমার ছাদের জায়গা প্রায় দুই হাজার বর্গফুটের মতো। বর্তমানে এখানে দেশি-বিদেশি মিলে দেড় শতাধিক ফল গাছ ও গাছের চারা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজারের উত্তর দিকে রাস্তার পাশেই আলী আক্কাছের বাড়ি। বাড়িতে প্রবেশ করতেই একটি লাল রঙের ব্যানার টাঙানো আছে। সেখানে লেখা আছে “সৌখিন ছাদ বাগান ও মিনি নার্সারী”। এরপরই ছাদে ওঠার সিড়ি। ছাদে উঠতেই চোখে পরে প্লাস্টিকের ট্রেতে রাখা বিভিন্ন ধরনের ফলের কলমের চারা। ছাদ জুড়ে মালটা, পেয়ারা, বাদামী লেবু, আঙুরসহ বিভিন্ন ধরনের ফলের গাছ সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। পেয়ারা গাছে প্রচুর পরিমানে পেয়ারা  ঝুলছে। পেয়ারাগুলো পলিথিন দিয়ে ব্যাগিং করে রাখা হয়েছে। দুই একটি গাছে পেয়ারা পেঁকে হলুদ বর্ণ ধারণ করেছে। পেয়ারার পাশ দিয়েই লাগানো রয়েছে বরই গাছ। এসব গাছের নিচে রোপন করা হয়েছে হলুদ। এছাড়া বাগানটিতে আম, আনারস, লেবু, শসা, শিম, পুঁইশাক রয়েছে। প্রতিটি ফলগাছেই চারা উৎপদানের জন্য কলম তৈরি করা হয়েছে। গাছগুলো রোপনের জন্য রড দিয়ে বানানো খাঁচার উপর প্লাস্টিকের ড্রাম ব্যবহার করা হয়েছে।

আলী আক্কাছ বলেন, “প্রথমে আমি চারা কিনে অনেক বার ঠকেছি। তিনটা কিনলে একটা ভালো হয়। আর অন্যগুলো হয় খারাপ। আমি তিনটি আঙুর ফলের চারা কিনেছিলাম। এর মধ্যে দুটি গাছের ফল টক হয়েছে। আর বাকি একটি মিষ্টি। টক আঙুরের গাছ দুটোকে কেটে ফেলেছি। এখন এই মিষ্টি গাছে কলম দিয়ে চারা তৈরি করছি। আমার এখানে ভিয়েতনামী বাদামী লেবু, গোল্ডেন এইট, থাই সেভেন, মাধবী ও মালতী জাতের পেয়ারার গাছ , বাইকুনুর অষ্ট্রলিয়ান গ্রীণ লং, লিচু, আনার, উন্নত জাতের এলাচের গাছ রয়েছে। এসব গাছের ফল আমি খেয়েছি। এসব গাছ থেকে কলমের মাধ্যমে এখন চারা উৎপাদন করা হচ্ছে। এগুলো কেউ নিতে চাইলে আমি সরবরাহ করতে পারবো।”

তিনি আরও বলেন, তার ছাদ বাগানে তেমন কোন রাসায়নিক সার ব্যবহার করা হয়না। গ্রামাঞ্চল হওয়ায় প্রচুর পরিমানে গোবর পাওয়া যায়। সেই গোবর সংগ্রহ করে নিজেই জৈব সার তৈরি করে গাছের গোড়ায় ব্যবহার করেন তিনি। প্রয়োজন হলে কিছু ডিএপি ও পটাশ সার ব্যবহার করেন। এই ছাদ বাগান থেকে একদিকে যেমন তিনি বিশমুক্ত ফল খেতে পারছেন আবার গাছের কারণে তার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। যদি তার কাছে কেউ ছাদ বাগানের পরামর্শ চান তাহলে তার বাস্তবিক অভিজ্ঞতা থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে তিনি জানান।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ছাদ বাগান পরিবেশ দূষণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, খাদ্য উৎপাদন করে, মানসিক শান্তি ও বিনোদন দেয়,  পরিবেশকে আরও সবুজ করে তোলে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। গ্রাম পর্যায়েও দিন দিন ছাদ বাগান জনপ্রিয় হয়ে উঠছে। মো. আলী আক্কাস সরদারের ছাদ বাগান নতুনদের জন্য অনুকরণীয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ছাদ বাগানে আগ্রহীদের পরামর্শ প্রদান করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

1

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

2

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

3

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

4

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

5

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

6

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

7

সীমান্তে যুদ্ধের দামামা

8

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

9

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

10

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

11

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

12

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

13

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

14

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

15

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

16

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

17

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

18

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

19

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

20