জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘুু বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস আল্লামা মুকবুল হোসাইন। 
এসময় সাংবাদিকদের তিনি বলেন, এক আদর্শিক ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে, ফরিদগঞ্জের উন্নয়নে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে আদর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সকলের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। ইসলামি আন্দোলন বাংলাদেশ চায়, আমরা বিশ্বাস করি, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রজন্মই দেশের উন্নয়ন এবং জাতির ভবিষ্যৎকে আলোকিত করবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত ৫৪ বছর ভারতের প্রেসক্রিপসনে দেশ পরিচালিত হয়েছে। ৫ আগস্ট সে অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের মুল লক্ষ্য ৩টি। ফ্যাসিষ্টদের বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। সে ক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাসন যদি লেভেল প্লেয়িং হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অবশ্যই অংশ গ্রহণ করবে। আর যদি তা না হয়, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত আমরা মেনে নিব। বিগত সকল জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দল গুলোর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো জোটবদ্ধভাবে নির্বাচন করেনি। কারন তাদের নীতি আদর্শ ও আমাদের নীতি আদর্শ এক নয়। 
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভপতি মাওলানা আবু মুসা, সেক্রেটারী প্রভাষক একেএম হুমায়ুন কবির রাজু, পৌরসভা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, পৌর মুজাহিদ কমিটির ছদর মাওলানা আবু নোমান সাদী, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ, সেক্রেটারী মাওলানা মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. মিনহাজুল ইসলাম, তথ্য গভেষনা ও প্রচার সম্পাদক মো. আকরাম হোসাইন প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

1

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

2

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

3

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

4

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

5

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

6

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

7

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

8

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

9

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

10

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

11

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

12

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

13

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

14

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

15

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

16

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

17

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

18

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

19

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

20