জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এক্সিলেন্স অ্যান্ড প্রোটেকশন মিট অনুষ্ঠিত

মোঃ ইমরান মোল্লাঃ

“Make Life Easier—জীবনকে করুন আরও সহজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে EXCELLENCE & PROTECTION MEET ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলার ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর আলফাডাঙ্গা জোনাল অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং মি. জামিল উদ্দিন মিন্টু। সভাপতিত্ব করেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোহাম্মদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং মি. জামিল উদ্দিন মিন্টু বলেন,ইসলামী জীবন বীমা শুধু একটি আর্থিক সুরক্ষা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দায়িত্বশীল ব্যবস্থা। সততা, আস্থা ও গ্রাহকসেবার মাধ্যমে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেশব্যাপী মানুষের আস্থা অর্জন করেছে। এজেন্সি কর্মীদের দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন,গ্রাহকের প্রয়োজন বুঝে সঠিক পণ্য পৌঁছে দিতে পারলেই জীবন বীমার প্রকৃত লক্ষ্য অর্জিত হবে। এজন্য প্রশিক্ষণ, নিষ্ঠা ও আন্তরিকতা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোহাম্মদ হোসেন বলেন,এই ধরনের সম্মেলন এজেন্টদের কাজের গতি বাড়ায় এবং নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার সবসময় গ্রাহক ও কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর কামরুন্নাহার জুঁই এবং এজেন্সি ডিরেক্টর মোঃ সাজেদ মাতুব্বর। তারা তাঁদের বক্তব্যে জীবন বীমার গুরুত্ব, এজেন্টদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকার বীমা এজেন্ট, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও গ্রাহকসেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা পাওয়া গেছে বলে আয়োজকরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

1

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

2

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

3

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

4

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

5

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

6

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

7

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

8

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

9

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

10

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

11

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

12

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

13

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

14

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

15

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

16

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

17

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

18

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

19

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

20