জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমল ব্যতীত এলেম নাজাত তথা মুক্তির জন্য যথেষ্ট নয়- ছারছীনার পীর ছাহেব

বিশেষ প্রতিনিধি (পিরোজপুর) 
মো আমিনুল ইসলাম 

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের সমাজে এরকম বহু ব্যক্তি রয়েছেন যারা দুনিয়াবী জ্ঞান হোক কিংবা ধর্মীয় জ্ঞান হোক, তারা পাণ্ডিত্যের অধিকারী। কিন্তু বাস্তবিক অর্থে তাদের জ্ঞান অনুসারে তারা কর্ম সম্পাদন করেন না। এলেম অর্জন করা যে রকম ফরজ ঠিক তেমনি এলেম অনুযায়ী আমল করাও অত্যাবশ্যক। আমল ছাড়া শুধুমাত্র এলেম নাজাত তথা মুক্তির জন্য যথেষ্ট নয়। আমলহীন আলেম ফলবিহীন বৃক্ষের ন্যায়। একজন মুমিন বান্দার আদব হচ্ছে এলেম অনুসারে আমল করা এবং অন্যকে আমলের জন্য উৎসাহিত করা।

ব্যক্তির দৈনন্দিন আমল সমূহ যেমনিরূপে শরীয়তের এলেম ছাড়া সঠিক রূপে বাস্তবায়ন হয় না, ঠিক এমনিভাবে আমল ছাড়া দ্বীনি ইলেমও প্রকৃত অর্থে চিন্তাশক্তিতে আশা করা যায় না। বরং এলেম ও আমলের সমন্বয়েই প্রকৃত মুমিন বান্দার ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। এজন্য মুমিনের ঈমানের দাবী হচ্ছে ইলেম অনুযায়ী আমলী জিন্দেগী গঠন করা।

৩ জানুয়ারি শনিবার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলাধীন আব্দুল্লাহপুর কেন্দ্রীয় থানা জামে মসজিদ সংলগ্ন সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মেহেন্দীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

1

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

3

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

4

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

5

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

6

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

7

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

8

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

9

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

10

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

11

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

12

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

13

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

14

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

15

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

16

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

17

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

18

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

19

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

20