জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নওগাঁর ছেলে সায়েম

নাজমুল হক।।

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন নওগাঁ সদর উপজেলার ছেলে আবু সায়েম সাদিক।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
আগামী আগস্টের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা "Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering" বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের টিস্যু পুনর্গঠনে সম্ভাবনাময় এক বায়োমেটেরিয়াল নিয়ে পরিচালিত হয়েছে।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির (American Chemical Society - ACS) অধীনস্থ Younger Chemists Committee (YCC) কর্তৃক প্রদত্ত Fall 2025 CIBA Young Scientist Travel Award-এর জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তাঁকে আগামী ACS National Meeting-এ তাঁর গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকায় ২০০০ সালের ৫ই নভেম্বর জন্মগ্রহন করেন আবু সায়েম সাদিক। তার বাবা মো: আসলাম আলী একজন ফার্নিচার ব্যবসায়ী, মা মোছা: অনিস আরা একজন গৃহিনী। দম্পত্তির একমাত্র ছেলে আবু সায়েম সাদিক ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি নওগাঁ কে ডি সরকারি  উচ্চবিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ-৫ পেয়ে নওগাঁ সরকারি কলেজে ভর্তি হন,  ২০১৮ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করে সিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয় এর রসায়ন বিভাগে ভর্তি হন। তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (২০২৪-২৫) অর্জন করেন।
আবু সায়েম সাদিকের এই সাফল্যের কথা জানতে চাইলে তিনি বলেন, 
“এই সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং আমাকে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে।
আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন।
তিনি আরো বলেন, “এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা না হলে সামনের মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিব।প্রথমবার দেশের বাইরে যাচ্ছি দেশের প্রতিনিধিত্ব করতে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করতে পারি।”
আবু সায়েম সাদিক তাঁর এই অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

1

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

2

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

3

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

4

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

5

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

6

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

7

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

8

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

9

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

10

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

11

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

12

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

13

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

14

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

15

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

16

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

17

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

18

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

19

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

20