জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ" এ শ্লোগানে নোয়াখালীর সেনবাগে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি কে কেন্দ্র করে এক র‍্যালী ও সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার নজরুল ইসলাম টিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো: নুরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাছিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্রাইভিং ইন্সট্রাক্টর আব্দুল শুক্কুর সজল, ইংরেজি ভাষা প্রশিক্ষক আব্দুল্লাহ আল আদিল।
দালাল চক্রের খপ্পর থেকে রক্ষা পেতে ও দক্ষ প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন লিবিয়া ফেরত অভিবাসী রিয়াদ হোসেন। আগুনে পুড়ে যখন জীবন বিপন্ন ও হতাশ হওয়ার পথে তখন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প পাশে এসে দাঁড়িয়ে জীবনকে উজ্জীবিত করার কথা জানিয়ে বক্তব্য রাখেন সৌদি ফেরত অভিবাসী আব্দুল্লাহ আল মামুন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

1

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

2

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

3

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

4

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

5

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

6

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

7

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

8

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

9

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

10

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

11

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

12

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

13

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

14

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

15

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

16

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

17

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

19

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

20