জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

মাহফুজুর রহমান বিপ্লব।।

টাঙ্গাইল জেলার ঘাটাইলের এক বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণ, ৩৪ ভরি রুপা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা  হলেন, মোঃ সোহাগ মন্ডল (৪১), মিন্টু (৩৮), মোশাররফ (৩৭), জসিম (৩৩), আমিনুল (৩৬), আনোয়ার (৩৮), ময়নাল (৩৫)।
আজ ২৭ আগষ্ট (বুধবার) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট ভোরে উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল সদস্যরা প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে। পরে তাদের চিৎকার শুনে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
এ ঘটনার পর জেলা ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
পুলিশ সুপার  আরও জানান, গ্রেফতারকৃত মো. সোহাগ মন্ডল নিজেই জবানবন্দিতে দোষ স্বীকার করে। পুলিশ ও গুপ্তচর সূত্রে তথ্য সংগ্রহ করে মূল হোতা মিন্টুকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেখানো স্থানে অন্যান্য আসামিদের গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

1

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

2

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

3

১৫টি পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

4

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

5

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

6

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

7

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

9

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

10

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

11

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

12

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

13

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

14

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

15

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

16

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

17

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

18

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

19

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

20