জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগেকার দিনে শিক্ষিত মানুষের মতামতের উপর নির্ভরশীলছিল, এখন ফেইসবুক এর মতামতের উপর নির্ভর

লিটন বড়ুয়া।।

এক সময় মানুষ দেশ বিদেশের চলমান খবর জানার জন্য রেডিও- টেলিভিশন অথবা চায়ের দোকানের টেলিভিশন অথবা পত্রিকা অথবা শিক্ষিত মানুষের মতামতের উপর বেশি নির্ভর করত। সেই দিন আর নাই। বিনোদন ও রাজনৈতিক ঘটনা প্রবাহ,  নানা খবর জানার জন্য মানুষ এখন সোস্যাল মিডিয়া তথা ফেইসবুক, ইউটিউব ইত্যাদির উপর বেশি নির্ভর করে। দেশ বিদেশে গুরুত্বপূর্ণ কোন ঘটনা ঘটলে সেটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য মানুষ আর রেডিও, টেলিভিশনের কথা চিন্তা করে না। তারা এখন সহজেই নিজেদের বা অন্যের ফেইসবুকে ঢু মারে, সেখানে কে কি লিখেছে পড়ে, ঘটনা রিলেটেড ইউটিউবের ভিডিও দেখে। এরপর নিজেদের মতন করে ঘটনা ব্যাখা দাড় করায়। একটা জিনিস অদ্ভুদভাবে খেয়াল করলাম- গ্রামের মানুষের রাজনৈতিক ও সামাজিক নানা ঘটনা প্রবাহের ব্যাখা বিশ্লেষণ বেশ লজিক্যাল হয়। কিন্তু সমস্যা ঘটে অন্য জায়গায়- সেটা হল সোস্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্য সঠিক কিনা বা ম্যানুপুলেটেড কিনা। আমরা সাধারণত নানা বিষয়ে নানা রকম মতামত দিই, সিদ্ধান্ত গ্রহন করি আমাদের নিজেদের পূর্ববর্তী অভিজ্ঞতা, মুল্যবোধ, আদর্শিক অবস্থান এবং আমাদের কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য ভান্ডারের ভিত্তিতে। তথ্য বা ইনফরমেশন মতামত তৈরিতে বা সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে একটি প্রধান নিয়ামক হিসাবে কাজ করছে এখন। এক্ষেত্রে গ্রামের মানুষের কাছে যারা সব ধরনের তথ্যকে ফেইসবুকে, ইউটিউবে প্রথমেই ম্যাসিভ আকারে ছড়িয়ে দিচ্ছে তারাই বা তাদের বয়ানই দেশের বিশাল জনসাধারনের কাছে সত্য বলে বিবেচিত হবে। কারন এতে মানুষের ভেতর Cognitive Biasness বা চিন্তাগত পক্ষপাতীত্ব কাজ করা শুরু করে। সাইকোলজিতে একে বলে- Anchoring  Effect অর্থাৎ মানুষের মস্তিস্কে যে তথ্য আগে পৌছাবে সেটাকেই আপাত সত্য বলে মনে হবে। এক্ষেত্রে হারারির একটা কথা বেশ মানানসই আর সেটা হল-আমাদের সময়ে সেই সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচত হবে যে কোটি কোটি  সত্য ও মিথ্যা মিশ্রিত তথ্য প্রবাহ থেকে সঠিক তথ্য  বের করে আনতে পারবে। কাজটা অত সহজ না, বেশ জটিল। শহরের মানুষের কাছে তথ্য জানার অনেক বিকল্প অপশন থাকলেও গ্রামের মানুষের কাছে একটা তথ্যের বিপরীতে বিকল্প তথ্যসূত্র অনুসন্ধান করা বেশ কঠিন কাজ। সেই কঠিন খোজাখুজির কাজ করার জন্য মানুষের মস্তিষ্ক প্রাথমিকভাবে প্রস্তুত থাকে না, অন্যদিকে হাতের কাছে বিদ্যমান তথ্য-উপাত্তের ভিত্তিতে তাকে সিদ্ধান্তও নিয়ে নিতে হয়। এমতাবস্থায় মানুষের মস্তিস্কে অন্য আরেক ধরনের Cognitive  Biasness/চিন্তাগত পক্ষপাতিত্ব কাজ করে- সেটার নাম হল Mental Shortcut।  পুরো ঘটনাকে বিচার-বিশ্লেষণ না করে ঘটনার শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট অংশকে বিচার করে সিদ্ধান্ত নেয়া।  আমাদের দেশের সামনের নির্বাচনে সাধারণ মানুষের কাছে Mental Shortcut হিসেবে কাজ করবে ধর্ম। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেয়া শত শত এজেন্ডার যথার্থতা বিচার করার সময় ও সুযোগ মানুষের থাকবে না। এক্ষেত্রে অধিকাংশ মানুষ ধর্মকেই প্রথম বিবেচনায় নিয়ে বাকি রাজনৈতিক ও সামাজিক এজেন্ডাগুলোকে মূল্যায়ন করবে বলে আমার মনে হচ্ছে। বাংলাদেশের  এলিট  মিডিয়া মানে টেলিভিশন চ্যানেল ঢাকার অভিজাত শ্রেণীর দখলে হলে সোশ্যাল মিডিয় জামাত-শিবিরের দখলে। তারা সোশ্যাল মিডিয়া দখলের জন্য অনেকদিন ধরে কাজ করছে, মুলত শাহবাগ আন্দোলন থেকেই তাদের দখল শুরু হয়েছে। অনেক টাকা বিনিয়োগ করেছে। সেটার ফলাফল তারা ইতিমধ্যেই পাওয়া শুরু করেছে। ডাকসু নির্বাচন তার প্রমান। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল এনিমি ছিল। সেই এনিমি গ্রুপের সাথে প্রমানিতভাবে যুক্ত ছিল শিবিরের সাদেক কায়েমরা। আন্দোলনের ভেতর দিয়ে ছাত্রলীগ পরাজিত হল কিন্তু সাদেক-কায়েমরা নায়কে পরিনত হল, ভিকটিমে পরিনত হল। আর যারা গত ১৫ বছর ছাত্রলীগ ও আওয়ামীলিগের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করল, পুলিশের মার খেল, জেল খাটল অথচ সরকার পতনের পর তারা পাবলিক মাইন্ডে গুরুত্ব হারাল। উল্টো কিছু কিছু ক্ষেত্রে ভিলেইনে পরিনত হল। পাবলিক পারসেপশন কিভাবে কাজ করে সেটা না বুঝলে এবং সেটাকে গুরুত্ব না দিলে, সেখানে বিনিয়োগ না করলে রাজনৈতিক ক্ষমতায় জয়ী হওয়া প্রায় অসম্ভব। আজকের যুগের গনতান্ত্রিক সিস্টেম হল মূলত পাবলিক পারসেপশন তৈরি করা ও ইতিমধ্যেই তৈরীকৃত পাবলিক পারসেপশনকে ম্যানিপুলেশন করার সিস্টেম। আর এক্ষেত্রে বাংলাদেশে সোস্যাল মিডিয়া হল প্রধান ম্যানিপুলেশন কেন্দ্র। এই কেন্দ্রে যেই জিতবে, সেই ক্ষমতার কাছাকাছি চলে যাবে। সোস্যাল মিডিয়া কেন্দ্রিক রাজনীতিতে জবাবদিহিতা করতে হয় না। ফলে এখানে চলে সত্যের মুখোশে মিথ্যার খেলা। আর ক্ষমতা দিনশেষে মিথ্যাকেই একটু বেশি ভালোবাসে। সাধু, সাবধান। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

1

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

3

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

4

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

5

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

6

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

7

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

8

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

9

কেশবপুরে হাতপাখা প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

10

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

11

যে ঐতিহ্য হারাবার পথে

12

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

13

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

14

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

15

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

16

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

17

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

18

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

20