জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা রাখবে

মোঃ আব্দুল্লাহ আল মামুন

“আগামীর বাংলাদেশ গঠনে তরুণ শিক্ষার্থীরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। সকলকে সঙ্গে নিয়েই আমরা আধুনিক ঘাটাইল গড়ে তুলব ইনশাআল্লাহ।” — এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।

বৃহস্পতিবার (তারিখ) দুপুরে ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে “শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন” শীর্ষক অভিভাবক ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও আবু সাঈদ আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা রোধে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আসছে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. বায়োজিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুল বাছেদ আকন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এবং তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রভাষক আবুল কালাম আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

1

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

2

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

3

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

4

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

5

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

6

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

7

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

8

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

9

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

11

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

12

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

13

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

14

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

15

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

16

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

17

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

19

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

20