জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আ'লীগ পূর্নবাসনকারীকে নমিনেশন দেয়ার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের অবরোধ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ 

মাদারীপুর -২ আসনের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে বিএনপির তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৪টার দিকে তারা বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা - বরিশাল মহাসড়কের টেকেরঘাট বন্দর ও রাজৈর বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং বন্ধ করে দেন মহাসড়কের সব ধরনের যান চলাচল। প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

দক্ষিনাঞ্চলের প্রবেশ দ্বারখ্যাত মাদারীপুর - ২ আসনের নির্বাচনী এলাকা টেকেরহাট ও রাজৈর বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন। 
এসময় মহাসড়কের ১০/১২টি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। অনেক কর্মী-সমর্থক রাস্তার ওপর শুয়ে পড়েন। 

তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এই আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের পূর্নবাসনকারী জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রাজপথের সক্রিয় নেতা, যিনি ১৭ বছর হামলা- মামলা ও নির্যাতনের শিকার হলেও দল এবং দলের কর্মীদের আগলে রেখেছেন-  বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান - তাঁকেই মনোনয়ন দেওয়ার দাবি জানায় নেতাকর্মীরা।

অপর দিকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বার বার হামলা, মামলা ও কারানির্যাতিত নেতা বাবু মিল্টন বৈদ্যকে নমিনেশন না দেয়ায় তার সমার্থকরা রাজৈর বাসস্ট্যান্ড দখল করে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। 
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেয় দালালকে নমিনেশন দেওয়া মানি না মানবো না। আওয়ামীলীগের দোসরদের পূনর্বাসনকারীকে বিএনপির নমিনেশন মানি না মানবো না। 

তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা হেলেন জেরিন খান বা বাবু মিল্টন বৈদ্য কে মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

1

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

2

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

3

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

4

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

5

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

6

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

7

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

8

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

9

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

10

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

12

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

13

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

14

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

15

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

16

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

17

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

18

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

19

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

20