জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

অভয়নগরে জমি জমার বিরোধে প্রতিপক্ষের বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগ

যশোরের অভয়নগরে জমি জমা সংক্রান্ত পূর্বের বিরোধে প্রতিপক্ষের বাগানের মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামে। ভুক্তভোগী মোনজেল মোল্ল্যা (৬৫) ওই গ্রামের মৃত মোকছেদ আলী মোল্লার ছেলে। গত ২১ মে ২০২৫ তারিখ সকাল নয়টায় সেই জমিতে থাকা অধিকাংশ গাছ কেটে নিয়ে যায়।
এ ঘটনায়  ভুক্তভোগী অভয়নগর থানায় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, শরিয়ত উল্লাহ মোল্ল্যা (৭০) হাসান মোল্ল্যা(৫৫) পিতা মৃত মোকছেদ আলী মোল্ল্যা, শরিফুল মোল্ল্যা পিতা শরিয়ত উল্লাহ, মনিরুল মোল্ল্যা পিতা আলতাফ মোল্ল্যা, মনিরুল বিশ্বাস পিতা এজাহার বিশ্বাস সকলে কোটা৷ ও সমষপুর গ্রামের বাসিন্দা। 
সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার কোটা মৌজার ১৪০৩ খতিয়ানের ৫৩৪৯ দাগের ২৯ শতাংশ জমি মোনজেল মোল্ল্যা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করে আসছিলেন।  সেই জমিতে তিনি  নানা প্রজাতের গাছ রোপন করেন।
এক সময় মোনজেল মোল্ল্যার নগদ অর্থের  প্রয়োজন দেখা দিলে তিনি বিবাদী শরিয়ত উল্লাহ মোল্ল্যা ও হাসান মোল্ল্যার নিকট ২৫ শতাংশ জমি বিক্রয় করে। সেখানে থাকা অবশিষ্ট ৪ শতাংশ জমির উপরে নানা প্রজাতির মূল্যবান গাছ ছিলো, প্রতিপক্ষ সেই গাছ কেটে নিয়ে যায়।
এবিষয়ে মোনজেল মোল্ল্যা বলেন, আমি দুই বার স্টক করেছি,  আমার একমাত্র ছেলে সেও অসুস্থ, আমার স্ত্রীর একটা চোখ অন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছি। এজন্য ভেবে ছিলাম গাছ গুলো বিক্রি করে নিজের ও পরিবারের চিকিৎসা করবো । কিন্তু প্রতিপক্ষ অন্যায় ভাবে আমার গাছ গুলো কেটে নিয়ে গেছে। এখন অর্থের অভাবে সুচিকিৎসা করাতে পারছি না। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করলে তা তদন্তের দায়িত্ব পায়   গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি। কিন্তু তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেননি।
ঘটনার বিষয়ে বিবাদী মনিরুল মোল্ল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন, মোনজেল মোল্ল্যা আমার চাচা এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। চাচা তার ভাগের জমি আমাদের কাছে বিক্রি করেছে। এখানে তিনি যে জমি দাবি করছে তা আমার ফুফুর ভাগের জমি। তবে গাছ গুলো মোনজেল চাচার লাগানো বলে তিনি শিকার করেন।
অভিযোগের বিষয়ে জানতে রাজঘাট গাজীপুর ক্যাম্পের আইসির মুঠোফোনে যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

1

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

2

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

3

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

4

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

5

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

6

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

7

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

8

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

9

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

10

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

11

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

12

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

13

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

14

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

15

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

16

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

17

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

18

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

19

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

20