মোঃ সুমন
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার টঙ্গাবতি এলাকায় বনবিভাগের পক্ষ থেকে পরিচালিত হয় বিশেষ সাঁড়াশি অভিযান।অভিযানটি পরিচালনা করেন টঙ্গাবতি রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার। সহায়তায় ছিলেন বিশেষ টহল দলের দলনেতা মোঃ মুনতাসির রহমান। দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গাবতী রেঞ্জের মিঠাখালী রাস্তায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানিকাঠবোঝাই একটি পিকআপ ভ্যান আটক করা হয়।অভিযানে মোট ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠ ও পিকআপটি টঙ্গাবতী রেঞ্জ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে এবং বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।স্থানীয়রা জানান, অভিযানের খবর পেয়ে চোরা কারবারিরা গা-ঢাকা দিয়েছে। এদের মধ্যে রয়েছে মো. মিজান, মো. রফিক, মো. জাহেদ (কৌঃ), মো. হোসেন ওরফে জাহেদ, নুরুল ইসলাম এবং জয়নালসহ স্থানীয় চোরা কাঠ সিন্ডিকেটের কয়েকজন সক্রিয় সদস্য।এ বিষয়ে টঙ্গাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার জানিয়েছেন, বান্দরবানে কাঠ পাচার রোধে অভিযান চলমান থাকবে এবং অবৈধভাবে বনের সম্পদ লুটে নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।