মোঃ করিম উদ্দিন
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

অজ্ঞান পার্টির দখলে ফেঞ্চুগঞ্জ-সিলেট রোড

সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবেশি ছিনতাই ও অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। সিএনজি অটোরিকশার যাত্রীবেশি অজ্ঞান পার্টির খপ্পরে নিঃশ্ব হচ্ছেন অনেকেই। অজ্ঞান পার্টির এমন অপরাধের সংখ্যা দিন দিন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অজ্ঞান পার্টির কবলে পড়ে অহরহ টাকা খোয়া যাচ্ছে জনসাধারণের। 

এমনই একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি সিএনজি অটোরিকশার যাত্রীবেশি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। ২ লাখ ৫৫ হাজার টাকা হারিয়ে হারান। আরিফুর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় নয়াবাজারের মোবাইল ও বিকাশের ব্যবসায়ী।

ভুক্তভোগীর স্বজন হাফিজুল ইসলাম জানান, রবিবার (১৮ মে) আরিফুর রহমান সিলেটের কয়েক জায়গা থেকে ব্যবসার টাকা তুলে সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জে ফিরে আসার জন্য সিলেট দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে গাড়ির অপেক্ষা করছিলেন। 
এ সময় একটি সিএনজি অটোরিকশা উনাকে ডাক দিয়ে বলে ফেঞ্চুগঞ্জ গেলে আসেন দ্রুত ছেড়ে দেব। উনি প্রথম যাত্রী হিসাবে সিএনজি অটোরিকশায় ওঠেন। গাড়ির অল্প কয়েক গজ এগিয়ে আরোও দু’জন যাত্রী তুলে। এর পরে রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগলাবাজার থানার পরে লতিফা শফি চৌধুরী কলেজের সামনের সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়!
উদ্ধারকারী জামিল আহমেদ মোটরসাইকেল যোগে এ সড়ক ধরে ফিরছিলেন। মানুষের জটলা দেখে তিনি এগিয়ে গেলে দেখতে পান এক লোক অজ্ঞান হয়ে পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় অজ্ঞান লোককে স্থানীয় দক্ষিণ সুরমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 
প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী আরিফুর রহমানের জ্ঞান ফিরলে তিনি বলেন, সিএনজি অটোরিকশা ওঠার পর আরোও দু’জন লোক ওঠে। গাড়ি চলতে শুরু করে। অল্প দূরে শিববাড়ি বাজার পর্যন্ত তিনি ঠিক ছিলেন এর পরে আর কিছু বলতে পারেন না। পরে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান তিনি হাসপাতালের বিছানায়৷ তার সাথে থাকা ২ লাখ ৫৫ হাজার টাকা ও ২টি স্মার্ট ফোন নেই বলে জানান তিনি।

অনুসন্ধানে জানা যায়, বেশ কিছু দিন থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডে এরকম ছোট-বড় অপরাধ ঘটে ঐ চলেছে। এর আগে ফেঞ্চুগঞ্জ কটালপুর বাজারের এক ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়। হুমায়ুন রশীদ চত্বর থেকে ৫ জন করে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাগুলো ফেঞ্চুগঞ্জ আসে। এর মধ্যে অপরাধীরা যাত্রীবেশ নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠে ও সুযোগ বুঝে পকেট কাটে বা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। 

চক্রের সাথে জড়িত সিএনজি অটোরিকশা চালক খালি গাড়ি নিয়ে যাত্রীর জন্য হাকডাক করেন। টার্গেট করা একজন যাত্রী উঠার পর চক্রের অন্য ২ বা ৩ জন ফেঞ্চুগঞ্জ যাবে বলে গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দেয়। চলতি পথে সুবিধাজনক স্থানে টার্গেট করা যাত্রীকে অসহায় করে ছিনতাই করে চপ্পট দেয় তারা। 
এই অপরাধ নির্মুল করতে ফেঞ্চুগঞ্জ,মোগলাবাজার,
দক্ষিনসুরমা থানা পুলিশ ও সিএনজি অটোরিকশা শাখাগুলোর নেতৃবৃন্দদের সচেতন উদ্যোগের দাবি তুলেছেন সাধারণ মানুষজন। এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুলছেন সচেতন মহল।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফেঞ্চুগঞ্জ রোডে সন্ধ্যার পর থেকে পুলিশের একটি টহল দল হুমায়ুন চত্ত্বর থেকে মোগলাবাজার পর্যন্ত সার্বক্ষনিক তদারকি করবে। 
রাস্তায় কোনো মানুষ ও সিএনজি অটোরিকশা সন্দেহভাজন মনে হলে তাদের তল্লাসি করা হবে। অজ্ঞান পার্টির তৎপরতা রুখতে পুলিশ সবসময় সজাগ দৃষ্টি রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

1

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

2

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

3

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

4

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

5

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

6

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

7

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

8

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

9

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

10

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

11

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

12

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

13

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

14

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

15

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

16

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

17

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

18

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

19

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

20