জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ হারানো ভোটাধিকার ফিরে পাবে: মোস্তাফিজুর রহমান

শেখ আবদুল্লাহ।।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেকসদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাবাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে।

শুক্রবার বিকেলে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের কাফকো সেন্টার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশনিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,দেশে সুশাসন প্রতিষ্ঠা,মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি কার্যকরগণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ৩১ দফা রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে জনগণেরসরকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলাবিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুলইসলাম তৌহিদ, উপজেলা বিএনপি নেতা জসীম উদ্দীন,বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলালউদ্দিন,বটতলী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম,যুবদল নেতা আলমগীর, মুরাদসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

1

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

2

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

3

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

4

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

5

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

6

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

7

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

8

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

9

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

10

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

11

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

12

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

13

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

14

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

15

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

16

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

17

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

18

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

19

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

20