জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মনোনয়ন ফরম সংগ্রহ


মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দলের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর। সোমবার বিকেলে তাড়াশ উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
একই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ইতিপূর্বে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভিপি আইনুল হক। ফলে আসনটিতে বিএনপির দুই নেতার মনোনয়ন সংগ্রহ নিয়ে তৃণমূলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মনোনয়ন সংগ্রহের পর খন্দকার সেলিম জাহাঙ্গীর দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি এই আসনে কেবল রায়গঞ্জ উপজেলা থেকেই প্রার্থী দিচ্ছে। এর ফলে তাড়াশ উপজেলা বারবার বঞ্চিত হচ্ছে। তিনি বলেন:
"তাড়াশের মানুষের অধিকার রক্ষায় এবং দল যাতে প্রার্থী সিলেকশন পুনর্বিবেচনা করে, সেজন্যই আমি মনোনয়ন ফরম তুলেছি। আমি আশাবাদী দল আমার বিষয়টি মূল্যায়ন করবে।"
এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, একই আসনে একটি দলের পক্ষ থেকে একাধিক ব্যক্তি ফরম সংগ্রহ করলে তাতে কোনো আইনি বাধা নেই। তবে চূড়ান্ত পর্যায়ে দল যাকে প্রতীক বরাদ্দ দেবে, তিনিই অফিসিয়াল প্রার্থী হিসেবে গণ্য হবেন এবং অন্যদের মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

1

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

2

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

3

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

4

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

5

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

6

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

7

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

8

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

9

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

10

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

11

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

12

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য

13

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

14

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

15

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

16

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

17

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

18

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

19

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

20