জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সরুলিয়া ইউনিয়ন বিএনপি আসন্ন সম্মেলন ঘিরে বিশেষ আলোচনা সভা

সানজিদুল হক।।

সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে ইউনিয়ন কমিটির শীর্ষস্থানীয় পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় পাটকেলঘাটা বিএনপি পার্টি অফিসের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়  যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিক  দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনকে সামনে রেখে তারা সম্মিলিতভাবে মত দেন যে, আগামী দিনে ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে হলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের নির্বাচন করা জরুরি।
সভায় বক্তারা বলেন, “যেসব নেতা অতীতে দলের দুঃসময়ে কর্মীদের খোঁজখবর নিয়েছেন, মূল্যায়ন করেছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তেমন যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনতে পারলেই সরুলিয়া ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।”
তারা আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে হলে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া ছাড়া বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা,উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী,সদস্যসচিব আবির হোসেন,যুগ্ন আহ্বায়ক আল আমিন হোসেন, সরুলিয়া যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার  হোসেন মুক্ত,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আদনান, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল,সাধারণ সম্পাদক তুহিন। 
সভাটি সঞ্চালনা করেন সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম।
আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল— আগামী দিনে সরুলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে কারা আসবেন এবং কিভাবে একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা যায়। উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন সম্মেলনে তৃণমূলের পছন্দনীয়, ত্যাগী ও সংগ্রামী নেতৃত্বই নির্বাচিত হবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

1

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

2

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

3

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

4

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

5

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

6

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

7

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

8

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

9

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

10

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

11

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

12

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

13

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

14

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

15

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

16

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

17

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

18

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

19

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

20