জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিএনপির লুনা–হুমায়ুনপন্থীদের সংঘর্ষের পর পুলিশ টহল জোরদার

সুমন আহমদ খান।।

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা ও হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিশ্বনাথে পুলিশি টহল জোরদার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও টহল অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার রাতে সংঘর্ষে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ শিপলী, ছাত্রদল নেতা মিনহাজ আহমদ ও আব্দুর রহমান আহত হন। তারা বর্তমানে সুস্থ আছেন। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।
ঘটনার পর লুনা ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “বিশ্বনাথে যা ঘটেছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। সবাই ধৈর্য ধরুন, ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেবেন না।”
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে হুমায়ুনপন্থীদের “অর্তকিত হামলা” হিসেবে দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। তবে হুমায়ুন বলয়ের শীর্ষ নেতা সুহেল আহমদ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, “লুনার অনুসারীরাই আমাদের ওপর হামলা চালিয়েছে।”
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বাসিয়া সেতু ও থানার সামনে দুই পক্ষের সংঘর্ষে ঘণ্টাব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনা টহলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

1

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

2

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

3

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

4

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

5

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

6

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

7

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

8

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

9

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

10

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

11

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

12

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

13

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

14

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

15

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

16

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

17

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

18

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

19

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

20