মোঃ শরিফুল ইসলাম।।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলাদেশ জিন্দাবাদ
শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
প্রিয় দেশবাসী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১লা সেপ্টেম্বর ১৯৭৮—এই ঐতিহাসিক দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের পতাকাতলে বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ অবধি এই দল বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম করে চলেছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনা ও তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আজ বিএনপি হয়ে উঠেছে জনগণের আসল ভরসাস্থল।
এই দিনে আমরা আবারও অঙ্গীকার করি—গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, এবং একটি মুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
কাজিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সকল স্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই তাদের নিরলস প্রচেষ্টার জন্য, এবং আহ্বান জানাই—চূড়ান্ত বিজয়ের পথে আমরা যেন আরও সুসংগঠিত, আরও দৃঢ় প্রতিজ্ঞ হই।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মহান হোক সফল হোক স্বার্থক হোক। ।
জয় হোক গণতন্ত্রের।
জয় হোক বাংলাদেশের।
আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে,
জনাব সেলিম রেজা
সাবেক সফল সভাপতি,
কাজিপুর উপজেলা বিএনপি।
সিরাজগঞ্জ -১( কাজিপুর + আংশিক সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
মন্তব্য করুন