জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালের মুলাদীতে বিএনপিকর্মীকে কু পিয়ে হ-ত্যা করেছে আওয়ামী লীগের কর্মীরা

মোঃ মাসুম বিল্লাহ।।
বাবুল ব্যাপারী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কু-পিয়ে হ-ত্যা করেছে  লীগ-যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। 

শুক্রবার বিকাল ৪টার দিকে মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষীপুর (কাঠেরপুল) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা কুপিয়ে আরও আটজনকে আহত করেছে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত বাবুল ব্যাপারী ওই গ্রামের মৃত গহর আলী ব্যাপারীর ছেলে। ২০১৮ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা কেন্দ্র করে মামলা এবং জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। 

নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা জানান, দড়িচরলক্ষীপুর গ্রামের করিম মল্লিক, ইয়াসিন মল্লিক, রফিক মল্লিকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তাকে কুপিয়ে হত্যা করে। 

নিহতের ভাতিজা মো. আলীম ব্যাপারী জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি ও তার চাচা বাবুল ব্যাপারী বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় আ.লীগের করিম মল্লিক ও তার লোকজন তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়। ওই ঘটনায় করিম মল্লিকসহ ১০ জনকে আসামি করে মামলা করলে বিরোধ তৈরি হয়। এছাড়া দড়িচরলক্ষীপুর এলাকায় একটি জমি নিয়ে করিম মল্লিক ও তার লোকজনের সঙ্গে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার বিকাল ৪টার দিকে করিম মল্লিক (৬০), ইউসুফ মল্লিক (৩৫), রফিক মল্লিক (৩২), শফিক মল্লিক (৩০), তামিম মল্লিক (২৮), ইয়াসিন মল্লিকসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা কোনো কথা না বলেই আলীম ব্যাপারী ও বাবুল ব্যাপারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তারা বাবুল ব্যাপারীর বাম হাত ও বাম পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় আলীম ব্যাপারীর স্ত্রী হাচিনা বেগম, ভাইয়ের স্ত্রী রেশমা বেগমসহ বাড়ির লোকজন তাদের রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুল ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আলীম ব্যাপারী ও রেশমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই জালাল ব্যাপারী জানান, ২০১৮ সালে মামলার পর থেকেই করিম ব্যাপারী ও তার লোকজন ক্ষিপ্ত হয়। তারা মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে আসছিল। মামলা তুলে না নেওয়ায় বাবুল ব্যাপারীকে হত্যা করা হয়েছে। 

মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, বাবুল ব্যাপারী মুলাদী সদর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। আলীম ব্যাপারী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা করেছে। 

মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

1

বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটাম উপহার

2

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

3

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

4

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

5

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

6

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

7

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

8

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

9

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

10

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

11

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

12

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

13

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

14

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

15

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

16

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

17

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

18

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

19

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

20