জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালপুরে পুলিশের থাপ্পড়ে যুবদল নেতা আহত

মোঃ ইকবাল হোসেন খান।।
টাঙ্গাইলের গোপালপুর থানার এসআই রাসেলের দেয়া থাপ্পড়ে, আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। থাপ্পড়ের কারণে আমিনুল ইসলামের কানে শুনতে না পাওয়ায় কথা বললে, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট)  গোপালপুর থানার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিসি বৈঠকে বসে স্থানীয়রা। সালিসে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির সেক্রেটারি কাজী লিয়াকত ভিপির উপস্থিতিতে থানা অফিসার ইনচার্জের রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়।

যুবদল নেতা আমিনুল ইসলামের অভিযোগ, রুম থেকে বেরিয়ে আসার পর আরেকটি রুমে নিয়ে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় দেন, এতে তিনি আহত হয়েছেন এবং কানে শুনতে পাচ্ছেন না।

উপজেলা বিএনপির সেক্রেটারি কাজী লিয়াকত ভিপি বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওপেল চৌধুরীসহ আলমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে থানায় বৈঠক চলাকালে এমন ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় আবার বৈঠক হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম জানান, এ ঘটনায় তেমন কোনো ইনজুরি চিকিৎসকরা পাননি। তবে যেহেতু তিনি কানে না শোনার কথা বলছিলেন, তাই পরীক্ষার জন্য টাঙ্গাইল রেফার করা হয়েছে।

সাব ইন্সপেক্টর রাসেল বলেন, ৯৯৯ কল পেয়ে সেখানে গিয়েছিলাম, থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আলমনগরের বিএনপি নেতা পুলিশের কাজে বাধা দিয়েছিলেন, এজন্য থানায় ডেকে আনা হয়েছিল। পরে আমার অফিসারের সাথে ভুলহ বোঝাবুঝি হয়েছে। আমার অফিসার ও নেতাদের ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

1

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

2

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

3

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ আহত ২ জন

4

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

5

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

6

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

7

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

8

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

10

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

11

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

12

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

13

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

14

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

15

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

16

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

17

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

18

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

19

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

20