জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

গাজী হাবিব।।

 গোপালগঞ্জে এনসিপির  সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ই জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে ছাত্ররা  তুমি কে? আমি কে?  রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদ্য সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন সাদী, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান তারা।
সুষ্ঠু সমাধান তথা সকল সন্ত্রাসী গ্রেপ্তার করা না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় আবারো বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

1

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

2

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

3

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

4

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

5

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

6

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

7

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

8

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

9

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

10

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

11

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

12

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

13

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

14

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

15

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

16

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

17

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

18

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

19

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

20