জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কেশবপুরে জাতীয় সমাবেশ সফল করতে হাসানপুর বাজারে জামায়াতের র‍্যালি

মোঃ নাছির উদ্দীন।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই জাতীয় সমাবেশ ঘিরে সারাদেশেই প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে ১১নং হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
বুধবার মাগরিবের সালাতের পরে শুরু হওয়া র‍্যালিটি হাসানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। ইউনিয়ন জামায়াতের আমির ও শিক্ষাবিদ মাওলানা ইলিয়াসুর রহমান র‍্যালিতে নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ ইসলামপন্থী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে এটি হবে একটি মাইলফলক। দেশের সবস্তরের মানুষ সেখানে তাদের উপস্থিতি ও ঐক্যের বার্তা জানাবেন।”
তারা বলেন, “এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি আদর্শিক আন্দোলনের ঘোষণা। আমরা ইউনিয়ন পর্যায় থেকেই প্রস্তুতি গ্রহণ করেছি এবং ঢাকায় জনস্রোত তৈরি করতে সর্বশক্তি নিয়োগ করব।”
র‍্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
সাবেক ইউনিয়ন আমির মাস্টার হাফিজুর রহমান, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা আমিনুর রহমান, মাওলানা খবির উদ্দীন, পেশাজীবী ফোরামের সভাপতি ডা. আঃ সামাদ, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দীন, যুব জামায়াতের সভাপতি আলী হুসাইন বাবুল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইউসুফ সহ ইউনিয়নের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ।
উল্লেখ্য, জাতীয় সমাবেশে অংশ নিতে হাসানপুর ইউনিয়নের পক্ষ থেকে সংগঠিতভাবে ঢাকায় রওনা দেওয়ার পরিকল্পনাও ঘোষিত হয় সমাবেশে। বক্তারা উপস্থিত সবাইকে এই সফরে অংশগ্রহণের আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

1

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

2

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

3

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

4

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

5

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

6

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

7

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

8

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

9

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

10

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

11

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

12

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

13

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

14

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

15

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

16

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

17

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

18

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

19

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

20