জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরসালিন ইসলাম।।
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা প্রার্থীকে নির্বাচিত করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোনায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক, মহিলা দলের সভাপতি নাজমা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলাসহ ৯টি ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে মাঠ পর্যায়ে সক্রিয় করার তাগিদ দেন। আগামী নির্বাচনে আমরা যেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আমরা এই যৌথ সভায় ওয়াদাবদ্ধ হবো এবং এই ওয়াদাবদ্ধ হয়েই আমরা নির্বাচন পর্যন্ত পূর্বে যে ১৭ বছর কষ্ট করছি, আর এই ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে যাবো  ইনশাআল্লাহ আমরাই সফল হবো।
 
একই কথা বলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। 

এছাড়াও উপজেলা নেতাসহ ইউনিয়ন নেতারা বলেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হজরত মোহাম্মদ (সা.) ইসলাম, কোরআনের ইসলাম। ওদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। এধরনের কথা তারা কিভাবে বলতে পারে। আসলে ‘জামায়াত একটা মুনাফেক দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

1

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

2

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

3

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

4

টাঙ্গাইলে শীতের আগমন

5

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

6

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

7

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

8

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

9

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

10

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

11

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

12

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

13

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

14

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

16

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

17

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

18

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

19

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

20