প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরসালিন ইসলাম।।
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা প্রার্থীকে নির্বাচিত করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোনায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক, মহিলা দলের সভাপতি নাজমা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলাসহ ৯টি ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে মাঠ পর্যায়ে সক্রিয় করার তাগিদ দেন। আগামী নির্বাচনে আমরা যেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আমরা এই যৌথ সভায় ওয়াদাবদ্ধ হবো এবং এই ওয়াদাবদ্ধ হয়েই আমরা নির্বাচন পর্যন্ত পূর্বে যে ১৭ বছর কষ্ট করছি, আর এই ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমরাই সফল হবো।
একই কথা বলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।
এছাড়াও উপজেলা নেতাসহ ইউনিয়ন নেতারা বলেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হজরত মোহাম্মদ (সা.) ইসলাম, কোরআনের ইসলাম। ওদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। এধরনের কথা তারা কিভাবে বলতে পারে। আসলে ‘জামায়াত একটা মুনাফেক দল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।