রবিউল বাপ্পী
প্রকাশঃ 19-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড-এ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)-তে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময়ও ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এ ফরমের প্রিন্ট কপিসহ আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ৪ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

1

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

2

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

3

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

4

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

5

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

6

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

7

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

8

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

9

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

10

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

11

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

12

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

13

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

14

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

15

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

16

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

17

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

18

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

19

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

20