
মোঃইমরান হোসেন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩ ঘটিকায় রাজঘাট ইউনিয়নের নির্ধারিত মাঠে অনুষ্ঠিত এ মেগা ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রাইজমানি, ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,যুবদল নেতা আজির উদ্দিন,যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ,রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়াল, হেলাল উদ্দিন,রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
টুর্নামেন্ট দেখতে রাজঘাট ইউনিয়নসহ আশপাশের চা বাগান এলাকা থেকে পাঁচ হাজারেরও বেশি দর্শকের সমাগম ঘটে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বিনোদনের ক্ষেত্র তৈরি করছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।