জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 শাহাদাৎ বাবু 


নোয়াখালী সদর উপজেলা বিএনপি'র এক নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও অশ্বদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। 

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আবদুল্যাহ আল ফারুক লিখিত বক্তব্যে জানান, তিনি ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক জনপ্রিয়তাকে কলুষিত করার জন্য একটি শ্রেণি দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার করে আসছে। ২০০৯ সালের সম্মেলনে নির্বাচিত হওয়ার পর ২০১০ সালে নিলামের মাধ্যমে সদর উপজেলার ডাক্তার হাট বনিক সমিতির একটি অফিস ঘর তিনি ক্রয় করেন, যা সে সময় থেকেই বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, ২০১৩ সালে স্থানীয় এক সাংবাদিকের প্ররোচনায় আওয়ামী সন্ত্রাসীরা তার অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়, যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। এছাড়া গত ১৬ বছরে ডিবি, র‌্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীর মাধ্যমে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নিপীড়নে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।
সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে তার অফিসঘরের সামনের অংশ ভেঙে গেলে সংস্কার শেষে পুনরায় অফিস চালু করা হয়। কিন্তু এরপর থেকেই স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে বলে দাবি করেন আবদুল্যাহ আল ফারুক।

তিনি অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, বালু উত্তোলন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

আবদুল্যাহ আল ফারুক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করতে এই অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে নোয়াখালী আইনজীবি সমিতির সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট মো.হানিফ লিটন, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ডলার, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলী রাসেল’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

1

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

2

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

3

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

4

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

5

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

6

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

7

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

8

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

9

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

10

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

11

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

12

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

13

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

14

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

15

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

16

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

17

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

18

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

19

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

20