জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন ক্রিকেটার তুলে আনতে চট্টগ্রামে শুরু হচ্ছে টি–টোয়েন্টি টুর্নামেন্ট

এম জিশান পারভেজ।।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল নিয়ে ২৮ আগস্ট শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চট্টগ্রাম আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। দুটি সেমিফাইনাল ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনাল হবে দিবারাত্রির।
মূলত বিসিবি পরিচালক আকরাম খানের উদ্যোগেই হতে যাচ্ছে টুর্নামেন্টটি। টুর্নামেন্টের জন্য এর মধ্যে ছয়টি স্পনসরও পাওয়া গেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন আকরাম। স্পনসর প্রতিষ্ঠানগুলো হলো ইস্পাহানি, এবি ব্যাংক, ফর্টিস গ্রুপ, ক্লিফটন গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপ ও এশিয়ান গ্রুপ। এর মধ্যে ক্লিফটন স্পনসর করবে শুধু খাগড়াছড়ি জেলা দলকে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান দুটি করে জেলা দলকে স্পসনর করবে। কুমিল্লা ও রাঙামাটি জেলা দলের স্পনসর ফর্টিস গ্রুপ; ইস্পাহানি ফেনী ও লক্ষ্মীপুরের স্পনসর; এশিয়ান গ্রুপ চট্টগ্রাম ও বান্দরবানের; এবি ব্যাংক চাঁদপুর ও নোয়াখালীর এবং কন্টিনেন্টাল গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলা দলের স্পনসর।
টুর্নামেন্টের উদ্দেশ্য নিয়ে আকরাম খান বলেছেন, ‘চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে নতুন ক্রিকেটার তুলে আনাই লক্ষ্য এই টুর্নামেন্টের। এতে বিভাগীয় দল নির্বাচনে আমাদের হাতে আরও বেশি খেলোয়াড় থাকবে। আমাদের পরিকল্পনা আছে, এখানে ভালো খেলা দু-একজন ক্রিকেটারকে আমরা এবারের এনসিএল টি-টোয়েন্টির চট্টগ্রাম দলে সুযোগ দেব।’
আকরাম খান জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়েরা যে ধরনের হোটেলে থাকেন, যে ধরনের সুযোগ-সুবিধা পান; এই টুর্নামেন্টের ক্রিকেটারদের জন্যও সেসব সুযোগ-সুবিধা থাকবে। টুর্নামেন্টের অর্ধেক খরচ বহন করবে বিসিবি ও বাকি অর্ধেক আসবে স্পনসরদের কাছ থেকে।
চট্টগ্রামে টি-টোয়েন্টি লিগ অবশ্য এবারই প্রথম নয়। ২০০৮-০৯ মৌসুমে এখানে পোর্ট সিটি ক্রিকেট লিগ নামে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। পরে যা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের শারজাতেও।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

1

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

2

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

3

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

4

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

5

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

8

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

9

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

10

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

11

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

12

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

13

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

14

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

15

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

16

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

17

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

18

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

19

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

20