মোঃ আবুল কাশেম
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আইটিএফ তায়কোয়ন-দো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণসহ নরসিংদীর ৭টি পদক লাভ

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ১৬তম আইটিএফ জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় ২টি স্বর্ণসহ নরসিংদী জেলার ক্রীড়াবিদগণ ৭টি পদক লাভ করেছেন।  বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ জুন) দুইদিনব্যাপী রাজধানীর  আজিমপুরে সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায়  নরসিংদীসহ ১১ জেলা, একটি বিশ্ববিদ্যালয় ও বসুন্ধরা গ্রুপ,  বিভিন্ন ক্লাব একাডেমি, থানাভিত্তিক সংস্থা, বিভিন্ন ক্লাব একাডেমি স্কুল ও  তায়কোয়নদো এসোসিয়েশন সমূহের মোট ২৭৬ খেলোয়াড় ৩২টি ইভেন্ট ক্যাটাগরিতে অংশ নেয়।
এতে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল ১০টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ৮টি স্বর্ণপদক পেয়ে  সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমি রানার্সআপ দল পায় । সেরা সুশৃংখল দল  নির্বাচিত হয় আইইউবিএটি ইউনিভার্সিটি তায়তোয়ন্দ দল।
বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন : আল আমিন সিকদার, রহমতুল্লাহ নিশান, নিমু, আতিয়া মীম সারা, ওমর ওসমান এবং মারুফ হাসান খান সাজিদ। প্রতিযোগিতায় একটিভ প্রশিক্ষক পদক পান নরসিংদী জেলা  তায়কোয়ন-দো মার্শাল আর্ট এ্যাসোসিয়েশনের প্রশিক্ষক মো. শাহজাহান সম্রাট, এসকে বিজয় দাস, আদম মো. ঈসা এবং জহুরা আক্তার মিম।
প্রতিযোগিতায় নরসিংদী জেলা  তায়কোয়ন-দো মার্শাল আর্ট এ্যাসোসিয়েশনের  প্রশিক্ষক মো. শাহজাহান সম্রাটসহ একই প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থী ২টি স্বর্ণসহ মোট ৭ টি পদক লাভ করেন। ৭ টি পদকের মধ্যে ২টি  স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্রপদক।
নরসিংদী জেলা  তায়কোয়ন-দো মার্শাল আর্ট এ্যাসোসিয়েশনের  প্রশিক্ষক মো. শাহজাহান সম্রাট ফোর ড্যান পেটান ক্যাটাগরিতে অংশ  স্বর্ণ পদক লাভ করেন। এছাড়াও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাজহা জামান মহিলাদের সিনিযর ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে স্বর্ণ পদক অর্জণ করেন। জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে  অন্যান্য পদক প্রাপ্ত বিজয়ীরা হলেন, রৌপ্য পদক - এইচ এম হিজবুল্লাহ, মো. আব্দুল্লাহ ও বন্যা আক্তার।
তাম্র পদক লাভ করেন- মো. ইমাম উদ্দিন ও শাহিনা আক্তার।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ তায়কোয়নদো ফেডারেশনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের সহকারি মহাসচিব শিমুল শিকদার। আরো উপস্থিত ছিলেন আম্পায়ার কমিটির চেয়ারম্যান মো. হারুন ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে আইটিএফ তায়কোয়নদোর প্রবর্তক মাস্টার সোলায়মান শিকদার। এছাড়াও অত্র সংগঠনের বেশ কিছু কর্মকর্তা ও প্রশিক্ষণ এবং বিচারক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী দিনে উপস্থিত অতিথিরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

1

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

2

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

3

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

4

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

5

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

6

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

7

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

8

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

9

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

10

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

11

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

12

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

13

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

14

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

15

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

16

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

17

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

18

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

19

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

20