রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. মহসিন হাসানের নেতৃত্বে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর আওতায় সামারি ট্রায়ালের মাধ্যমে এ রায় দেওয়া হয়।
অভিযানে সদর উপজেলার নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, শংকর মিষ্টান্ন ভাণ্ডার, হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়াটেস্ট ফাস্টফুড ও মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালানো হয়।
এ সময় নির্মল ও শংকর মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদনের মতো অপরাধ প্রমাণিত হয়। আইন অনুযায়ী, নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৩২(গ), ৩৩ ও ৩৯ লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়াটেস্ট ফাস্টফুডে তেমন গুরুতর অপরাধ না পাওয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুতের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়।
বিচারক মো. মহসিন হাসান বলেন,
“আমরা রাজবাড়ীর দুটি প্রসিদ্ধ মিষ্টান্ন দোকানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মতো অপরাধ পেয়েছি। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য আদালতের মাধ্যমে আমরা চাই, রাজবাড়ীর প্রতিটি মানুষ যেন নিরাপদ খাদ্য পায়।”
অভিযানে উপস্থিত ছিলেন:
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান,
জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক,
সদর নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন,
বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন।
মন্তব্য করুন