জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎ঝালকাঠি প্রেস ক্লাবে নগ্ন হামলার প্রতিবাদে ধিক্কার দিবস পালিত

এস.এম. পারভেজ 

২০০৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের জেরে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন করেছে ঝালকাঠি প্রেস ক্লাব। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
‎সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির সে সময় দুর্নীতির খবর প্রকাশ করেন, যা তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু নেতার বিরুদ্ধে যায়। পরে প্রেস ক্লাবের সাংবাদিকরা তার পক্ষ নিয়ে প্রতিবাদ জানালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে হামলা চালায়। ওই দিনের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ৮ ডিসেম্বর ‘ধিক্কার দিবস’ পালন করা হয়ে আসছে।
‎আলোচনা সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মাসউদুল আলম সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন আজমীর হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার।
‎এসময় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুর রহমান পারভেজ, মল্লিক মো. নাসির উদ্দিন কবীর,
‎অলক সাহাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
‎বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অতীতের সেই কালো দিন সাংবাদিক সমাজ কখনও ভুলবে না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

1

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

2

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

3

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

4

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

5

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

6

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

7

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

8

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

9

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

10

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

11

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

12

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

13

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

14

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

15

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

16

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

17

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

18

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

19

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

20