জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

 সৌদি আরবের খনিজ খাতে নতুন মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরবের মাইনিং কম্পানি (মাদেন)। দেশটির চারটি গুরুত্বপূর্ণ খনি এলাকে থেকে ৭.৮ মিলিয়ন আউন্স নতুন সোনা উত্তোলন করেছে। কম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

মাদেন জানায়, লক্ষ্যভিত্তিক ও উন্নত ড্রিলিং কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯ মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত মানসম্মত হিসাব-নিকাশ ও সমন্বয়ের পর মোট নতুন স্বর্ণসম্পদের পরিমাণ নির্ধারিত হয় ৭.৮ মিলিয়ন আউন্স। এই নতুন সম্পদ সংযোজনের আওতায় রয়েছে মাদেনের চারটি প্রধান প্রকল্প, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ প্রকল্পেই সবচেয়ে বেশি, যেখানে এক বছরে তিন মিলিয়ন আউন্স স্বর্ণ যুক্ত হয়েছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্প থেকে এসেছে মোট ১.৬৭ মিলিয়ন আউন্স।

এদিকে ওয়াদি আল জাও প্রথমবারের মতো ৩.০৮ মিলিয়ন আউন্সের একটি নতুন স্বর্ণসম্পদ চিহ্নিত করা হয়েছে। মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, ‘এই আবিষ্কার প্রমাণ করে সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে কম্পানিটির দীর্ঘমেয়াদি কৌশলের সফলতা।’ তিনি আরো বলেন, ‘এই ফলাফল নিঃসন্দেহে প্রমাণ করে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এ জন্যই আমরা সৌদি আরবের স্বর্ণসম্পদে বিনিয়োগ করে যাচ্ছি।’উইল্ট বলেন, ‘চারটি এলাকায় ড্রিলিংয়ের মাধ্যমে সাত মিলিয়নেরও বেশি আউন্স যুক্ত হওয়া আমাদের স্বর্ণ পোর্টফোলিওর শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন। এই প্রবৃদ্ধি ভবিষ্যতে কম্পানির নগদ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন স্বর্ণসম্পদ সংযোজন মাদেনের অনুসন্ধান পাইপলাইনের ব্যাপকতা ও ধারাবাহিক সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছে।’

 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

1

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

2

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

3

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

4

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

5

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

6

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

7

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

8

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

9

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

10

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

11

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

12

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

13

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

14

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

15

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

16

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

17

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

18

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

19

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

20