মো:মাহিদুল ইসলাম, দৈনিক জনতার খবর, বাগেরহাট জেলা প্রতিনিধি।বাগেরহাট জেলার ০৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে গঠিত সর্বদলীয় সমন্বিত কমিটির ডাকে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ছয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত বাগেরহাট জেলা সহ সকল উপজেলায় সর্বাত্মক হরতাল এবং নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়নের ডাক।প্রিয় বাগেহাটবাসী,অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে সবলকে জানাচ্ছি বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক এবং বেআইনিভাবে বাগেরহাট জেলার সকল জনগণের মতামতের বিরুদ্ধে অন্যায় ও অনৈতিক বেআইনি ও অমানবিকভাবে জেলার সকল ঐতিহ্য ধ্বংস করে দিয়ে ০৪ টি সংসদীয় আসনের স্থানে ৩টি সংসদীয় আসন এবং পুরাতন সকল সীমানা তছনছ করে দিয়ে অসামঞ্জস্য ভাবে বিছিন্ন ভৌগোলিক কাঠামো ঘোষণা করেছেন যা বাগেরহাটের লক্ষ লক্ষ মানুষের হৃদয় বিদীর্ণ করেছে। নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে এবং ০৪ টি আসনকে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে ০৮ সেপ্টেম্বর সোমবার থেকে সকল দলমত নির্বিশেষে নিন্মুক্ত কর্মসূচি ঘোষণা করেছে।০৭ সেপ্টেম্বর রবিবার সকল অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারে সকল থানায় থানায় মাইকে প্রচার ও লিফলেট বিতরণ।সেপ্টেম্বর সোমবার বাগেরহাট জেলায় ও সকল উপজেলায় সকাল সন্ধা হরতাল।০৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাগেরহাট জেলায় ও সকল উপজেলায় বিক্ষভ মিছিল।১০ তারিখ থেকে ১১ সেপ্টেম্বর বুধ ও বৃহস্পতিবার সকাল- সন্ধা বাগেরহাট জেলায় ও সকল উপজেলায় হরতাল পালিত হবে।সর্বদলীয় সম্মিলিত কমিটি, বাগেরহাট জেলা
মন্তব্য করুন