জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

২২ বছরের অপেক্ষার অবসান: ডিসি কাপে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জের জয়োৎসব

দীর্ঘ  ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে এবং খেলোয়ারদের অনুপ্রাণিত করতে  বুধবার (১৩ আগস্ট) বিকেলে বামুনসুর কামাল’স ওয়েসিস রিসোর্টে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ফুটবলারদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি বলেন, “কেরানীগঞ্জের এই সাফল্য শুধু ক্রীড়াঙ্গনে নয়, আমাদের তরুণ সমাজের মনোবল ও স্বপ্নেরও বড় প্রেরণা।আগামীতে তারা যেন আরও বড় পরিসরে ভালো করে তাদের  অনুপ্রেরণা যোগাতে   আমাদের আজকের এই আয়োজন। 

গত ২৯ জুলাই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কেরানীগঞ্জ উপজেলা ২–১ গোলে ধামরাই উপজেলাকে হারিয়ে শিরোপা জয় করে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর এই বিজয় কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও গর্বের স্রোত বইয়ে দিয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জান্নাতুল মাওয়া। আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া,শিক্ষক,অভিভাবক,
সাংবাদিক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা । 
উপস্থিত অতিথিরা সবাই খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন।তারা বলেন, এই জয় শুধু ফুটবল মাঠের সাফল্য নয়—এটি কেরানীগঞ্জের তরুণদের স্বপ্ন, অধ্যবসায় ও দলগত প্রচেষ্টার উজ্জ্বল উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে কেরানীগঞ্জ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও গৌরব অর্জন করবে।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ধরে রাখতে সবাই ছবি তোলেন, যা হয়ে থাকবে কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনের এক গর্বিত স্মৃতি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

1

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

2

মাদক বিরোধী অভিযান

3

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

4

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

5

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

6

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

7

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

8

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

9

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

10

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

11

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

12

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

13

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

14

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

15

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

16

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

17

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

18

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

19

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

20