জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

 পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন ছুঁয়ে শপথ নিলেন।

 নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ২০০ বছরের পুরনো কোরআনের একটি কপি ব্যবহার করেনি তিনি। একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন মামদানি।

যুক্তরাষ্ট্রের ‘সোনালী যুগে’ তৈরি করা হয়েছিল ওই স্টেশন। ‘একটি নতুন যুগের 

সূচনার’ প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানটিকে বেছে নেয়া হয়।

এরআগে মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা 

একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেয়ার 

মতো বড় কিছু গড়ে দিত।

তিনি আরো বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ 

থাকা উচিত নয়, এটি কেবল সিটি হলের নীচের টানেলগুলোতে আটকা পড়ে থাকা

 উচিত নয়, সেজন্যই এখানে এ আয়োজন।’ তিনি আরো বলেন, ‘লাখ লাখ

 নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।’

এই বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান 

কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। এরমধ্য দিয়ে 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা 

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। গত ১০০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির

 সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন ৩৪ বছর বয়সী মামদানি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

1

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

2

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

3

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

4

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

5

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

6

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

7

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

8

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

9

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

10

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

11

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

14

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

15

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

16

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

17

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

18

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

19

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

20