জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ঢাকায় নির্মান হচ্ছে বহু প্রতিক্ষিত 'সেনবাগ সিটি'

মোঃ আবদুল মোতালেব।।

আজ শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের অডিটরিয়ামে ঐতিহ্যবাহী *সেনবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড*-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 সমিতির অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা ও কার্যকরী কমিটির সভাপতি  লায়ন সৈয়দ হারুন এমজেএফ সভাপতিত্বে ও  জয়েন্ট সেক্রেটারি  জাহাঙ্গীর আলম ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু, এয়ার কমোডোর গোলাম হোসেন, যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল, উপসচিব আবু নাসের টিপু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাসের, টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন, টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, এডিশনাল এসপি আবুল বাছের, ট্রান্সপারেন্ট গ্রুপের চেয়ারম্যান এটিএম জহিরুল হক, সমিতির সেক্রেটারি মোজাম্মেল হোসেন সেলিম,
কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ,সাধারণ সদস্য ও তাদের পরিবারবর্গ।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।  তিনি সমিতির সদস্যদের বহুদিনের লালিত স্বপ্ন *‘সেনবাগ সিটি’* প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উন্মোচন করেন। *সেনবাগ সিটি*— ঢাকায় একটি মিনি সেনবাগ।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় ৫টি সুউচ্চ ভবনে তৈরি হবে *১৮০ পরিবারের জন্য রেসিডেনশিয়াল কমপ্লেক্স*, যার নাম *‘সেনবাগ সিটি’*। এটি হবে একটি স্যাটেলাইট রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল সিটি, যা ঢাকার মূল শহরের সঙ্গে থাকবে নিবিড় সংযুক্তিতে।
সেনবাগ সিটির প্রস্তাবিত সুবিধাসমূহ:
- সুসজ্জিত রিসিপশন 
* সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা
* স্বনামধন্য কোম্পানির সিকিউরিটি ফোর্স
* আধুনিক মসজিদ ও মক্তব
* ডে কেয়ার ও কিন্ডারগার্টেন
* সুইমিং পুল ও জিমনেশিয়াম
* ব্যাডমিন্টন ও বাস্কেটবল কোর্ট
* শিশু পার্ক ও ওয়াকওয়ে
* সেলুন, বিউটি পার্লার
* রেস্টুরেন্ট ও কফি শপ
* লন্ড্রি সার্ভিস
* ডাক্তারের চেম্বার ও ফার্মেসি
* গ্রোসারি শপ ও স্টেশনারি
* মাছ মাংস সহ সকল ধরনের কাঁচা বাজার
* কমিউনিটি সেন্টার ও মিটিং রুম 
* অফিস স্পেস
* *সকাল-সন্ধ্যা ডেডিকেটেড বাস সার্ভিস* (ঢাকার সাথে সংযোগের জন্য)
এটি শুধু একটি আবাসিক প্রকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ আধুনিক নগর জীবনের প্রতিচ্ছবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

1

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

2

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

3

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

4

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

5

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

6

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

7

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

8

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

9

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

10

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

11

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

12

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

13

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

14

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

15

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

16

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

17

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

18

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

19

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

20