জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

মোঃ মানসুরুল হক রবিন 

কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত ও আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ বাবু (২০) ও মোঃ রাকিব মিয়া (১৮)। নিহত বাবু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং রাকিব এখই উপজেলার তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত হিমেল মিয়া তারাটিয়া গ্রামের মোঃ: কাশেমের ছেলে।

পুলিশ ও অন্যান্য সুত্রে জানা যায়,গত রোববার(২৮ ডিসেম্বর ) রাত ৭টার দিকে তিন কিশোর মোটরসাইকেলযোগে হোসেনপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ওই খুরশিদমহল সেতুতে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয় এবং রাকিব ও হিমেল গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন এবং হিমেলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ: আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন । এখন এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

1

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

2

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

3

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

4

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

5

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

6

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

7

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

8

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

9

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

10

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

11

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

12

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

13

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

14

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

15

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছি

16

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

17

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

18

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

19

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

20