জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্টর জব্দ

​মো:মিজানুর রহমান শাহীন 



কিশোরগঞ্জের হোসেনপুর এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোসেনপুর উপজেলার জিনারী নতুন সড়ক হয়ে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চর হটর আলগী এবং গফরগাঁওয়ের চর আলগী মৌজার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ বালুর টালে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে নেতৃত্ব দেন 
​মোহসী মাসনাদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হোসেনপুর।
​আমির সালমান রনি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গফরগাঁও।
​মুহাম্মদ রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হোসেনপুর থানা।
​বাংলাদেশ সেনাবাহিনী, ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যবৃন্দ।

​অভিযান চলাকালীন নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় একটি ভেকু ও একটি ট্রাক্টর জব্দ করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

​হোসেনপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ সংবাদমাধ্যমকে জানান,
​"পরিবেশ রক্ষা এবং ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছিল, যা নদের গতিপথ ও ফসলি জমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

1

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

2

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

3

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

4

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

5

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

6

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

7

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

9

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

10

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

11

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

12

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

13

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

15

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

16

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

17

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

18

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

19

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

20