মোঃ তারিকুল ইসলাম।।
কুমিল্লার হোমনায় জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ও কুমিল্লা-২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের নেতৃত্বে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন। র্যালি থেকে গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এই র্যালির মাধ্যমে জনগণের বিজয়ের স্মৃতি স্মরণ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। র্যালি চলাকালে হোমনার প্রধান সড়ক এলাকায় স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।
মন্তব্য করুন