জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট , এক লক্ষ টাকা জরিমানা

কাজী হাসান।।

কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত একটি চশমার দোকানে ভুয়া চক্ষু চিকিৎসক ডা. মোঃ মহসীনের ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম নামের ওই ব্যক্তি হোমনা আদর্শপাড়ার বাসিন্দা ও একজন বিকাশ-ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিনি অভিযোগে জানান, চোখে পানি পড়ার সমস্যায় শারবীন চশমা ঘরে ডা. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিশেষজ্ঞ ডাক্তার ডা. মোঃ আব্দুল হাই নিশ্চিত করেন যে, ভুল চিকিৎসার কারণে তার চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই।
ভুক্তভোগী তার লিখিত অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে দাখিল করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। তাঁর নির্দেশে মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. ফয়জুর রহমানকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
আজ ২৩ জুলাই দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও ডা. ফয়জুর রহমান অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সেখানে ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় ডা. মোঃ মহসীনকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এছাড়া অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে আর কোনো চেম্বার করতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকুক, যেন আর কেউ এমন ভুল চিকিৎসার শিকার হয়ে চোখের আলো হারাতে না হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয়ের মাস শুরু

1

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

2

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

3

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

4

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

5

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

6

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

7

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

8

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

9

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

10

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

11

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

12

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

13

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

14

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

15

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

16

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

17

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

18

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

19

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

20